শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘গণতন্ত্র ফেরাতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে’

দেশে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে। যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি, আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। জনগণের সরকার ফিরিয়ে আনতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক আলোচনাসভায় মোশাররফ এসব কথা বলেন।

র‌্যাবের কর্মকর্তাদের শান্তিরক্ষী বাহিনীতে নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকার নির্যাতন করে, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করে গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা-মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো চাপা দিতে চেয়েছিল। কিন্তু ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। আজ সারা দুনিয়া জেনেছে, এ দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই।

মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ মনে করেছিল, নির্যাতন করে, নিষ্পেষণ করে, মুখ বন্ধ করে রেখে বোধহয় পার পেয়ে যাচ্ছি। পার পেয়েছে? পায়নি। আজকে সারা দুনিয়া জেনেছে, এ দেশে মানবাধিকার নেই।

যুক্তরাষ্ট্র আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়ার প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন, ‘অর্থাৎ এটি স্বীকৃত যে বাংলাদেশে গণতন্ত্র নেই। এখন আমাদের বলার দরকার হয় না যে বাংলাদেশে মানবাধিকার নেই। আর যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে মানবাধিকার থাকতে পারে না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এটি আমরা কতবার বলেছি, গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কত হিসাব দিয়েছি, কী পরিমাণ মামলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, ১ লাখের বেশি মামলা, ৩৫ থেকে ৩৬ লাখের মতো আসামি—একটা গণতান্ত্রিক দেশে এটি হতে পারে না।’

তিনি বলেন, ‘সে জন্য যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর থেকে বাংলাদেশের একটি সংস্থার ওপরে নিষেধাজ্ঞা এসেছে। কতগুলো হাই অফিশিয়ালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। এটা কিন্তু গৌরবের বিষয় নয়। জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার বিষয়।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে ১২টি মানবাধিকার সংস্থা জাতিসংঘকে চিঠি দিয়ে বলেছে, জাতিসংঘের শান্তি মিশনে যেন র্যাবের সদস্যরা যেতে না পারেন। এটি আমাদের জন্য অবশ্যই লজ্জার ব্যাপার। এ লজ্জা ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে এভাবে হেয়প্রতিপন্ন করছে কারা? আজকের সরকার। কেন? শুধু গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য।’

আবার গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি প্রস্তাবের কড়া সমালোচনা করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, পত্রিকায় গ্যাসের দাম বাড়ানোর একটি প্রস্তাব দেখেছেন। তিন গুণ মূল্যবৃদ্ধির এ প্রস্তাবের তাঁরা তীব্র বিরোধিতা করেন।

খন্দকার মোশাররফ বলেন, এ সরকার অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে শোষণ করছে। তারা ইতোমধ্যে তেল-বিদ্যুতের দাম বাড়িয়েছে। এ সরকার জনগণের সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম আলোচনাসভায় সভাপতিত্ব করেন। বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান সভা সঞ্চালনা করেন। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, শহীদুল ইসলাম, মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম প্রমুখ।

 

সম্পর্কিত খবর