শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মূলধন বাড়লো ২৩ হাজার কোটি

নতুন বছর ২০২২ সালের শুরুতে বেশ চাঙ্গা হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। প্রায় প্রতিদিনই বাড়ছে মূল্যসূচক। সেইসঙ্গে লেনদেনের গতিও বেড়েছে। নতুন বছরের প্রথম দুই সপ্তাহের মতো গেল সপ্তাহও ঊর্ধ্বমুখী ছিল দেশের শেয়ারবাজার। এতে গেল সপ্তাহের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় আড়াইশ কোটি টাকা বেড়ে গেছে। ফলে নতুন বছরের প্রথম দিন সপ্তাহেই বাজার মূলধন বাড়ল ২৩ হাজার কোটি টাকার ওপরে।

গেল সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি টাকা। অর্থাৎ গেল সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২৩৯ কোটি টাকা। আগের দুই সপ্তাহে বাজার মূলধন বাড়ে ২২ হাজার ৮০০ কোটি টাকা। এ হিসেবে নতুন বছরের প্রথম তিন সপ্তাহে বাজার মূলধন বাড়ল ২৩ হাজার ৩৯ কোটি টাকা।

বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মেলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। অর্থাৎ বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়। একইভাবে বাজার মূলধন কমলে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমে যায়।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি গেল সপ্তাহে ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৯টির। আর ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৮৮ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ। বছরের প্রথম সপ্তাহে সূচকটি বাড়ে ২৩০ দশমিক ৭৯ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ। আর বছরের দ্বিতীয় সপ্তাহে বাড়ে ২৯ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ। অর্থাৎ চলতি বছরের প্রথম তিন সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ল ৩৪৯ দশমিক শূন্য ৩ পয়েন্ট।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি টানা তিন সপ্তাহ বেড়েছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৬ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২৯ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক শূন্য ১ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৪১ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা ২ দশমিক ৮৭ শতাংশ।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও বছরের প্রথম তিন সপ্তাহ টানা বেড়েছে। গেল সপ্তাহজুড়ে এ সূচকটি বেড়েছে ১৯ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ৭০ দশমিক ৫০ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ৫৬৬ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮২ কোটি ১৫ লাখ টাকা বা ৫ দশমিক ২৪ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৪১০ কোটি ৭৫ লাখ টাকা বা ৫ দশমিক ২৪ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ২৪ লাখ ১৬ হাজার টাকা, যা মোট লেনদেনের ৮ দশমিক ৪৫ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৬৫ লাখ ৫ হাজার টাকা। ৩৬৯ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সাইফ পাওয়ার টেক, জিপিএইচ ইস্পাত, পাওয়ার গ্রিড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ফার্মা।

 

 

সম্পর্কিত খবর