শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সড়কেই গাড়ি রেখে চালকদের ঘুম!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনকে দিন বেড়েই চলেছে যানবাহন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কটি ফোর লেন করলেও আর বেশিদিন নেই এই মহাসড়কে যানজটের রূপ দেখার। কেননা ব্যস্ততম এই সড়কটির উপরেই গাড়ি রেখে ঘুমিয়ে পড়েন চালকরা। এছাড়া সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় দুর্ভোগ বাড়ছে। শুধু তাই নয়, মহাসড়কটিতে রয়েছে ছোট-বড় অনেক গর্ত। এতে দুর্ঘটনার শিকারও হচ্ছে অনেক যানবাহন।

বৃহস্পতিবার দুপুরে মিঠাছরা এলাকায় দেখা যায়, এক ট্রাকচালক সড়কের উপরেই গাড়ি রেখে ঘুমাচ্ছেন। ছবি তুলতে গেলে তাকিয়ে তাকিয়ে দেখছেন। পরে আবার ঘুমিয়ে পড়েন। আবার অনেক সময় এই মহাসড়কটিতে প্রায় দুই লাইন ধরে ধীরগতিতে যানবাহন চলতে দেখা যায়।

ট্রাকচালকের সহকারী আলাউদ্দিন। সেও ঘুমে কাতর। সড়কে গাড়ি রেখে কেন ঘুমিয়েছেন- তা জানতে চাইলে আলাউদ্দিন বলেন, রংপুর থেক্কা আইছি ওস্তাদ (রশিদুল ইসলাম ট্রাকচালক) একটু বিশ্রাম লইবো, এরপর চলি যামু।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শরফুদ্দিন বলেন, সরকার ইতোমধ্যে মহাসড়ককে আধুনিকায়ন ও ছয় লেনে উন্নীত করতে প্রকল্প হাতে নিয়েছে। এর বাস্তবায়ন হলে অনেক সংকটই লাঘব হবে। চালকদের বিশ্রামের জন্য আলাদা জায়গা থাকবে।

সড়কে ফোর লেনের প্রকল্প ব্যবস্থাপক চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, সরকার এই ফোর লেনকে সিক্স লেন করার পরিকল্পনায় রেখেছেন। তবে তা কখন হবে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে যাত্রীদের নিরাপদ যাত্রায় সড়ক সংস্কার ব্যবস্থাপনাকে আরও জোরদার করা হবে।

সম্পর্কিত খবর