শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

টিকার প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি মানুষ, দ্বিতীয় ৫ কোটি

 

দেশে চলছে করোনার তৃতীয় ঢেউ। এরই মধ্যে বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে নির্দেশনা দিয়েছে সরকার। পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

সরকারিভাবে বর্তমানে প্রতিদিন সারাদেশে লাখ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দেওয়া হয়েছে প্রায় ১৫ কোটি টিকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় ডোজের পাশাপাশি তৃতীয় ডোজ (বুস্টার) চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে মোট ১৪ কোটি ৯৮ লাখ ৭১ হাজার ২৫১ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে ২০২২ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত এই টিকা দেওয়া হয়।

এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন নয় কোটি ১৩ লাখ ২২ হাজার ৫৩৮ জন। আর পাঁচ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার ২৭২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা। এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন ৭৬ হাজার ৭৪১ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সবশেষ ১৯ জানুয়ারি সারাদেশে মোট ১৩ লাখ ১৮ হাজার ৭৭৫ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন ৯ লাখ ৩০ হাজার ৭০০ জন। আর তিন লাখ ১১ হাজার ৩৪ জন নেন দ্বিতীয় ডোজের টিকা।

এসময়ের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ চার লাখ ৬৭ হাজার ৪১১ জন ও নারী চার লাখ ৬৩ হাজার ২৮৯ জন। অপরদিকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ২৬৩ জন ও নারী রয়েছেন এক লাখ ৪২ হাজার ৭৭১ জন।

দেশে এখন পর্যন্ত আট কোটি ৪১ লাখ ৬১ হাজার ২৩৪ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আট কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৩১৯ জন, পাসপোর্টের মাধ্যমে এক কোটি ২৮ লাখ ১৫০ জন এবং জন্মসনদের মাধ্যমে ১০ লাখ ৯৪ হাজার ৭৬৫ জন নিবন্ধন করেন। আর বাকি টিকাগুলো দেওয়া হয় নিবন্ধন ছাড়া।

দেশে গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সারাদেশেই শুরু হয় টিকাদান কার্যক্রম। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

এদিকে সবশেষ বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এর আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে সাড়ে নয় হাজার করোনা রোগী শনাক্ত হন। আর মারা যান ১২ জন। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ২৫ শতাংশের বেশি।

সম্পর্কিত খবর