শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট প্রান্তে পণ্যবাহী ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাসহ অন্যান্য জেলার পণ্যবাহী ও কাভার্ডভ্যানের চালক এবং তাদের সহযোগীরা।

মঙ্গলবার দিবাগত রাতে দুটি রো রো ফেরি বিকল হয়ে যাওয়ায় এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ঘাটে জিরো পয়েন্ট (৩নং ঘাট) হতে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত কাভার্ডভ্যান ও পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি।

তবে রাতে যান্ত্রিক ত্রুটির জন্য বিকল হয়ে পড়া রো রো ফেরি আজ সকাল থেকে চালু হলেও যে দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে তা কমতে অনেকটা সময় লেগে যাবে বলে ধারণা।

অন্যদিকে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাসের তেমন সারি দেখা যায়নি, বেলা বাড়লে যাত্রীবাহী বাসের সারি সৃষ্টি হতে পারে।

পার্সেলবাহী কাভার্ডভ্যান চালক রাজ্জাক গণমাধ্যমকে বলেন, এমনি সময় কুয়াশার জন্য ফেরি বন্ধ থাকায় আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় আর শুধু দুটি বড় ফেরি বন্ধ থাকায় ঘাটে আজ এই অবস্থা। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নতুন ফেরি না আনা হলে আমাদের মতো চালকদের ভোগান্তিতে পড়তে হবেই।

অপচনশীল পণ্যবাহী ট্রাকের চালক নাসির গণমাধ্যমকে জানান, দৌলতদিয়া ঘাট, পাটুরিয়া ঘাট মানেই ভোগান্তি। ঘাটের ভোগান্তি নিরসনের কর্তৃপক্ষ আশার বাণী শোনায় কিন্তু কাজ হয় না। এই যে আমরা ট্রাক নিয়ে ঘাট পারের জন্য অপেক্ষা করি এতে সবার ক্ষতি, কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের পণ্যের ওপর এর প্রভাব পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি ফেরির সংখ্যা বৃদ্ধি করা হোক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, গত রাতে হঠাৎ করে দুটি রো রো ফেরির যান্ত্রিক ত্রুটির দেখা দিলে তা পাটুরিয়ার অবস্থিত ভাসমান কারখানায় মেরামত জন্য পাঠানো হয়।

এতে করে যানবাহন পারাপারে অনেকটা ধীর গতির জন্য দৌলতদিয়া প্রান্তে এ ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামত করে সকাল থেকেই ফেরি দুটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চালু রয়েছে।

 

সম্পর্কিত খবর