শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ভোট চেয়ে কাঁদলেন রিয়াজ, ভিডিও ভাইরাল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে বিএফডিসিতে তারকা ও সাধারণ শিল্পীদের নিত্য আনাগোনা। এমন আয়োজনে হাউমাউ করে কেঁদে ফেললেন নায়ক রিয়াজ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গেছে, সাধারণ সদস্য পদ স্থগিত হওয়া শিল্পীদের সঙ্গে সংগতি জানাতে গিয়ে কেঁদে ফেলেন ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার অভিনেতা।

এর আগে ১৮৪ জন চলচ্চিত্রশিল্পীর সাধারণ সদস্য পদ স্থগিত করে বর্তমান মিশা-জায়েদ কমিটি। সাধারণ সদস্য পদ স্থগিত করা কেন অবৈধ হবে না— জানতে চেয়ে ইতিমধ্যে এ কমিটির ওপর রুল জারি করেছেন উচ্চতর আদালত।

২০১৯ সালের নির্বাচনে ভোট প্রদানে বিরত ছিলেন এ শিল্পীরা। কিন্তু এবার তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার। সোমবার সন্ধ্যায় এফডিসিতে অনেক জ্যেষ্ঠ শিল্পী নিজেদের ভোটাধিকার চেয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের সান্ত্বনা দিতে গিয়ে রিয়াজও নিজেকে ধরে রাখতে পারলেন। হাউমাউ করে কেঁদে ফেললেন। বলেন, এই মানুষগুলোর জন্য কিছু করতে চায় তার প্যানেল।

কাঁদতে কাঁদতে রিয়াজ বলেন, ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।

রিয়াজের কান্নার সঙ্গে সেখানে হট্টগোল শুরু হয়। ভোটাধিকার হারানো কমপক্ষে ৫০ জন শিল্পী চিৎকার করে কান্না শুরু করেন।

রিয়াজ উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। এই গানটি যখন বাজছিল তখন ৭০ বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সে জন্য কান্না থামাতে পারিনি।

রিয়াজ এবারের নির্বাচনে সহসভাপতি পদে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের হয়ে লড়ছেন। আর তাদের বিপরীতেই মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।

সম্পর্কিত খবর