শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মাদ্রাসার ছাদ ধস, শিক্ষকসহ অর্ধশতাধিক ছাত্র আহত

মতলব উত্তর উপজেলায় মাদ্রাসার ফ্লোর ধসে এক শিক্ষকসহ অর্ধশতাধিক মাদ্রাসাছাত্র আহত হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাযীকান্দি উয়েসীয়া কমপ্লেক্সের অন্তর্ভুক্ত আল-আমিন এতিম খানা মাদ্রাসার দ্বিতীয় তলার ফ্লোর ধসে এক শিক্ষকসহ অর্ধশতাধিক মাদ্রাসাছাত্র আহত হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ডিসপ্লেতে অংশ গ্রহণের জন্য ওই মাদ্রাসা ভবনের দোতলার বারান্দায় টিম মিটিং চলাকালীন ফ্লোর ধসে পড়ে। এ সময় ওই মিটিংয়ে থাকা সবাই আহত হন। আহত ১৭ জনকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সিয়াম নামে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অপরদিকে আহত আরও ২৬ জনকে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আট জনকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত শিক্ষক মোহাম্মদ হোসেন এখন চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষকসহ মোট ৪৪ জনকে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অধিকাংশ আহতদের হাত ও পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।

মাদ্রাসার আবাসিক কর্মকর্তা শাহেন শাহ সেলিম বলেন, ‘সাধারণত ওই ভবনটি আমরা ব্যবহার করি না। কিন্তু শিক্ষক মোহাম্মদ হোসেন ভুলক্রমে ছাত্রদের নিয়ে ওই ভবনে মিটিংয়ে বসেছিল। হঠাৎ করে ভাঙচুরের শব্দ পেয়ে আমরা দ্রুত গিয়ে দেখি ছাদ ধসে পড়েছে। তাৎক্ষণিক আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাই।’

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে আমরা চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই। এসে আহত কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সব কার্যক্রম শেষে ওই ভবনটি ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছি মাদ্রাসা কর্তৃপক্ষকে।’

মাদ্রাসার সুপার মাওলানা আতাউল করিম মুজাহিদ বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা মিটিংয়ে বসেছিল। হঠাৎ করেই এ ঘটনা ঘটে। পরে মুহূর্তেই সব এলোমেলো হয়ে যায়।’

এদিকে ঘটনার পর চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর