শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আটা-ময়দার বৈশ্বিক বাণিজ্য রেকর্ড সর্বোচ্চে পৌঁছার পূর্বাভাস

২০২১-২২ মৌসুমে ময়দার বৈশ্বিক বাণিজ্য অন্য যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। মূলত প্রধান ভোক্তা দেশগুলোয় গম উৎপাদন কমে যাওয়ায় ময়দার ব্যাপক আমদানি চাহিদা তৈরি হয়েছে। এ বিষয়ই আমদানি বৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে। ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি) সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, চলতি মৌসুমে বিশ্ববাজারে ১ কোটি ৪৮ লাখ টন ময়দার বাণিজ্য হবে। গত মৌসুমের তুলনায় বাণিজ্য ৯ শতাংশ বাড়বে। যদিও এটি ২০১৬-১৭ মৌসুমে হওয়া রেকর্ড বাণিজ্যের চেয়ে কম।

তথ্য বলছে, ২০১৬-১৭ মৌসুমে ময়দার বৈশ্বিক বাণিজ্য ১ কোটি ৭৬ লাখ টনের রেকর্ড গড়ে। এর পর থেকেই কমতে থাকে বাণিজ্য। ২০১৭-১৮ মৌসুমে ১ কোটি ৬৯ লাখ, ২০১৮-১৯ মৌসুমে ১ কোটি ৬২ লাখ, ২০১৯-২০ মৌসুমে ১ কোটি ৪৬ লাখ ও ২০২০-২১ মৌসুমে ১ কোটি ৩৮ লাখ ময়দার বাণিজ্য হয়। ২০১৩-১৪ মৌসুমের পর গত বছর বাণিজ্যের পরিমাণ সর্বনিম্নে পৌঁছে। মূলত কভিড-১৯ ভাইরাস ও পরিবহন জটিলতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। তবে চলতি মৌসুমের চিত্র সম্পূর্ণই ভিন্ন। এবার বাণিজ্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে ইরাকের। দেশটি এ সময় ১৯-২৭ লাখ টন ময়দা আমদানি করতে পারে। স্থানীয় উৎপাদন আশঙ্কাজনক হারে কমার কারণেই আমদানি বাড়াচ্ছে দেশটি।

বিশ্বের শীর্ষ ময়দা আমদানিকারক দেশ আফগানিস্তান। চলতি মৌসুমে দেশটির আমদানি কমতে পারে। একই সঙ্গে কমতে পারে কাজাখস্তানের আমদানিও। আইজিসির বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশ দুটি মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। রাজনৈতিক অস্থিরতা সন্দেহাতীতভাবে দুই দেশের ময়দা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। আইজিসির পূর্বাভাস বলছে, চলতি মৌসুমে আফগানিস্তানের ময়দা আমদানি ২৫ লাখ থেকে কমে ২০ লাখ টনে নামতে পারে। কিউবা তুলনামূলকভাবে ক্ষুদ্র ময়দা আমদানিকারক দেশ। কিন্তু চলতি মৌসুমে দেশটি প্রত্যাশার চেয়ে বেশি আমদানি করতে পারে।

তুরস্ক বিশ্বের শীর্ষ ময়দা রফতানিকারক। আইজিসি দেশটির ময়দা রফতানি পূর্বাভাস বাড়িয়েছে। সংস্থাটি বলছে, চলতি মৌসুমে তুরস্ক ৪৯ লাখ টন ময়দা রফতানি করতে সক্ষম হবে। গত মৌসুমের তুলনায় রফতানি ১১ শতাংশ বাড়বে। তিন বছরের তুলনায় দেশটির রফতানি রেকর্ড সর্বোচ্চে পৌঁছবে বলেও আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ রফতানিকারক কাজাখস্তানে এবার গম উৎপাদন কমেছে। এ কারণে দেশটির রফতানি ৮ শতাংশ কমে ২২ লাখ টনে নামতে পারে।

সম্পর্কিত খবর