শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যখন খুশি তখন রাজপথে নামবো: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরপরে আর অনুমতি নিবো না, যখন খুশি রাজপথে নামবো। ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করতে হবে।
রোববার খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কোনো বিভক্তি নয় সবাই এক হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে হবে।
সমাবেশে উপস্থিত বিএনপি নেতাদের মধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অবাধ দুর্নীতি করতেই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। একটা সময় আসবে জেলের তালা ভেঙেই বেগম জিয়াকে মুক্ত করা হবে।
‘পেঁয়াজ কেলেঙ্কারিতে দেড় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধু তাই নয় সবকিছুরই দাম বাড়ছে।’ খুব শীঘ্রই আন্দোলনের কর্মসূচি দিয়ে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনঃরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সমাবেশে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার থাকলে সম্ভব নয়, সরকারের পতন ঘটিয়েই বেগম জিয়াকে মুক্ত করতে হবে, প্রধানমন্ত্রী ঘণ্টা বাজিয়ে খেলা উদ্বোধন করেছেন আর এদিকে তার পতনের ঘণ্টা বেজে গেছে।

নির্বাচন কমিশন ছাড়া আর কোনোকিছুই সরকারের নিয়ন্ত্রণে নাই বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান ড. আব্দুল মঈন খান।

সম্পর্কিত খবর