শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

কোহলির বিদায়ে আবেগঘন স্ট্যাটাস আনুশকার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর শনিবার হঠাৎ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া কোহলির এমন সিদ্ধান্ত শোনার জন্য প্রস্তুত ছিলেন না ভক্তরা। তার ভক্ত-সমর্থকরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন। বিরাটের জীবনসঙ্গী আনুশকার প্রতিক্রিয়ায় আবেগ ছুঁয়ে গেছে।

বিরাটকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আনুশকা লিখেছেন— ২০১৪ সালে যখন টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব নিয়েছিলে সেই দিনটির কথা আমার মনে পড়ছে। সাবেক অধিনায়ক এমএস ধোনির সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলে তুমি। হাসি মজার ছলে ধোনি সেদিন বলেছিলেন— দায়িত্ব নেওয়ার পর অল্প দিনের মধ্যেই তার দাড়ি সাদা হতে শুরু করেছে। সেই মুহূর্তেই হো হো করে হেসে ওঠেন সবাই। ঠিকই তোমার দাড়ির রঙ পরিবর্তন হয়েছে। তুমি নিজেকে সমৃদ্ধ করেছ। একজন মানুষ এবং অধিনায়ক হিসেবে বিরাট অনবদ্য। সেদিনের পর অনেক কিছু বদলে ছিল। বিরাট অনেক বড় হয়েছিলেন। জাতীয় দলের হয়ে বিরাট যতটা করেছেন, সেটি বলে বোঝানো সম্ভব নয়।

আনুশকা আরও লিখেছেন— একজন অমায়িক সাধাসিধা মানুষ কতটা ভালো উদ্দেশ্য রাখলে আজকে এ জায়গায় পৌঁছায়, সেটি তোমায় দেখলে বোঝা যায়। মুহূর্তের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে দেখিয়ে দিয়েছ তুমি। সবসময় মাঠে নয়, জীবনের ক্ষেত্রেও। তোমার পাশে বসে তোমায় কাঁদতে দেখেছি, কিন্তু ভাঙতে নয়, আপস করোনি কোনো ক্ষেত্রে। হাজার পরীক্ষার পরও নিজেকে প্রমাণ করার লড়াইয়ে যে খারাপ কিছু নেওনি, তার জন্য অনেক ধন্যবাদ এবং গর্বিত বোধ করছি।

মেয়ে ভামিকাও বাবার জন্য একদিন গর্ববোধ করবে বলে ধারণা আনুশকার। আরও লিখেছেন— বিরাটের অবশ্যই দোষ রয়েছে; কিন্তু তার পরও তিনি কঠিন পরিস্থিতিতে শক্তভাবে দাঁড়িয়ে থেকে কাজ করে গেছেন। তার লোভ নেই, শুধু ভালো করার প্রচেষ্টা। সাত বছরে অনেক কিছু করেছ এবং প্রত্যেকটি ভালো কিছু।

 

সম্পর্কিত খবর