শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যুক্তরাজ্যের পার্লামেন্টে চীনা গোয়েন্দার হানা

যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজনীতির ওপর প্রভাব খাটাতে এক নারীকে নিয়োগ দিয়েছে চীন। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ দেশটির আইনপ্রণেতাদের এমন সতর্কবার্তা দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে জানানো হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে যুক্তরাজ্যে ‘রাজনৈতিক হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডে জড়িত’ অভিযোগ করে এমআই৫ গত বৃহস্পতিবার ক্রিস্টিন লি নামের এক নারীর একটি ছবি ও সতর্কবার্তা পাঠায়।

যুক্তরাজ্যের সংসদের স্পিকার লিন্ডসে হোয়েল আইনপ্রণেতাদের কাছে এমআই৫-এর সতর্কবার্তা পৌঁছে দেন। তিনি বলেন, এমআই৫ দেখেছে যে লি ‘হংকং এবং চীনে অবস্থিত বিদেশি নাগরিকদের পক্ষ থেকে উচ্চাকাঙ্ক্ষী সংসদ সদস্যদের আর্থিক অনুদানের সুবিধা দিয়েছেন।’

এদিকে চীন এমআই৫–এর এই অভিযোগ অস্বীকার করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, লি যুক্তরাজ্যের লেবার পার্টির সাংসদ বেরি গার্ডিনারসহ বেশ কয়েকজনকে আর্থিক সুবিধা দিয়েছিলেন। গার্ডিনার তার কাছ থেকে ৪ লাখ ২০ হাজার পাউন্ডের বেশি অর্থ নিয়েছেন।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের সাবেক নেতা ইয়ান ডানকান স্মিথ বলেন, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। তিনি ওই নারীকে চীনে পাঠিয়ে দেওয়ার দাবি করেন। আর এ নিয়ে হাউস অব কমন্সে একটি বিবৃতি দিতে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিও আহ্বান জানিয়েছেন।

উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে মনবাধিকার লঙ্ঘনের ঘটনায় চীনের বিরুদ্ধে সরব ডানকান স্মিথ। যে কারণে তার বিরুদ্ধে চীন সরকারের নিষেধাজ্ঞাও রয়েছে।

রক্ষণশীল দলের আইনপ্রণেতা তোবিয়াস এলউডও হাউস অব কমনসে বিবৃতিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘চীনের কাছ থেকে আমরা এ রকম ক্ষতিকর হস্তক্ষেপই প্রত্যাশা করছিলাম। কিন্তু তারা সরাসরি পার্লামেন্টকে নিশানা করেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত সরকারের।’

 

সম্পর্কিত খবর