শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫৫০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের হার একদিনে ২৮ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় কেউ মারা যায়নি। রবিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এবং করোনাবিষয়ক মুখপাত্র ডা. আবদুর রব মাসুম বলেন, পরীক্ষার তুলনায় শনাক্ত হার বেড়েই চলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৯৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৩৬২ জন মহানগর এলাকার এবং ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪ জন, অ্যান্টিজেন টেস্টে ২৩৮ জন, শেভরন হাসপাতালে ৫৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে তিন জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে এক লাখ চার হাজার ৯৭৭ জনের। মোট এক হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সম্পর্কিত খবর