শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইতে আধা ঘণ্টায় সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট

সূচকের তেজিভাবের মধ্যে দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ জানুয়ারি) পুঁজিবাজারের লেনদেন চলছে। বিমা, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৮৭ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ‍৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১০ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩২ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৩৯৬ টাকার শেয়ার।

সিএসইতে প্রথম ঘণ্টায় ২৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

 

 

সম্পর্কিত খবর