শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হিলিতে বেড়েছে সব ধরনের চালের দাম

সদ্য আমন মৌসুম শেষ হলেও দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে চিকন জাতের চালের মূল্য। নতুন ধান ওঠার পরও চালের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্রেতারা।

ব্যবসায়ীদের দাবি, মিল মালিকরা বাজারে চাল না ছেড়ে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। ভারত থেকে চাল আমদানির অনুমতি দিলে দাম কমতে পারে।

হিলি বাজারের সব চালের দোকান ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে স্বর্ণা-৫ জাতের চাল ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৪২-৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে। আটাশ জাতের চাল আগে ৪৪-৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। মিনিকেট চাল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৫২-৫৩ টাকায়। সে চাল এখন বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে।

চাল বিক্রেতা সুব্রত কুণ্ডু বলেন, সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি ৩-৪ টাকা আর মিনিকেট জাতের চালের দাম ৫-৬ টাকা করে বেড়েছে। ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় গুদাম মালিকরা আগের আমদানি করা চাল মজুদ করে রেখে বেশি দামে বিক্রি করছেন। সরকারের এখন চাল আমদানির অনুমতি দিয়ে বাজার নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, কেউ যেন বাড়তি মুনাফা লাভের আশায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে চাল বিক্রি করতে না পারে, সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি।

সম্পর্কিত খবর