শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

আর বেশি ছবি করব না: নুসরাত জাহান

বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। ২০২১ সাল জুড়ে সংবাদ শিরোনামে থেকেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নিখিলের সঙ্গে বিচ্ছেদ, যশের সঙ্গে লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া থেকে ঈশানের জন্ম দেওয়া- নুসরাতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে সারা বছর। একদিকে তিনি তারকা সংসদ সদস্য, অন্যদিকে যশের প্রেমিকা, আবার ঈশানের মা। সব বিতর্ক দূরে ঠেলে এখন যশ আর ঈশানকে নিয়ে সুখী গৃহকোণ সাজিয়েছেন নুসরত।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নুসরাত অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের এই থ্রিলারে রুদ্রাণীর ভূমিকায় হাজির হবেন নুসরাত, পেশায় লেখিকা রুদ্রাণী। এছাড়াও ‘স্বামী’ যশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখননি’ ছবিতেও পাওয়া যাবে নুসরাতকে। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক। এছাড়াও গত বছরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবির কাজও শেষ করেছেন নুসরাত। সুতরাং মা হওয়ার পর ছবি নিয়ে বেজায় ব্যস্ত থেকেছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানের মা ফাঁস করেছেন, ‘আমি আর বেশি ছবি করতে চাই না’।

নুসরাতের মুখে একথা শুনে অবাক হবেন অনেকেই! আসলে মা হওয়ার পর থেকে ঈশানই তাঁর কাছে সবচেয়ে আপন, মাত্র কয়েক মাসেই বদলে গেছে নুসরাত জাহানের জীবনের প্রায়োরিটি। কাজ সেরে বাড়ি ফিরে এখন শুধু সংসার নয়, সন্তানকে আলাদাভাবে সময় দিতে হয়। নুসরাত জানিয়েছেন, ‘আমি ঈশানের প্রথম হাসি প্রথম হাঁটা, কথা বলা কোনও কিছু মিস করতে চাই না, আমি সব কিছু রেকর্ড করে রাখি’।

অভিনেত্রী আরও জানান, ‘আমি এই মুহুর্তে বেছে ছবি করতে চাই, যেমন স্বস্তিক সংকেতের রুদ্রাণীর চরিত্রে এরকম ধরনের চরিত্র করতে চাই’। অভিনয় তাঁর ভালোবাসা, অন্যদিকে বসিরহাটের সংসদ সদস্য তিনি। সংসার, সন্তান সামলে এই দুই ব্যালেন্স করে চলা মোটেই সহজ নয়। তবে কোনও এক জাদুমন্ত্রে সবটা সামলে নিচ্ছেন নুসরাত।

আগামী ২১শে জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘স্বস্তিক সংকেত’-এর। করোনার জেরে একাধিক বিগ বাজেট বলিউড ছবির মুক্তি স্থগিত হলেও এই বাংলা ছবি নাকি নির্দিষ্ট দিনেই মুক্তি পাবে, তেমনটাই জানানো হয়েছে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-এর তরফে।

সম্পর্কিত খবর