শিরোনাম
icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা icon খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon ভরিতে বাড়ল সোনার দাম icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস
down of head

হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান

কিছুদিন আগেই অসুস্থতা থেকে উঠে এসেছেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভাইরাল জ্বরে ভুগেছিলেন ১২ দিন! এরপর সুস্থ হয়ে ফেরেন তার চেনা ছন্দে। দিন কয়েক আগেই তার নতুন লুক প্রকাশ করেছিলেন। এক মেকওভারের মাধ্যমে চুলের রঙ ও স্টাইলে কিঞ্চিৎ পরিবর্তন এনেছিলেন। তা বেশ নজর কেড়েছিল।

তবে এবার হঠাৎ করে কনের সাজে নিজেকে মেলে ধরলেন; একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেল রাজকীয় আবহে।

সাধারণত ব্রাইডাল লুক কিংবা কনে সাজে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তবে অনেকদিন পরই যেন এই অবতারে দেখা মিলল তার; ইতোমধ্যে অভিনেত্রীর এই বৈচিত্রময় সাজ বেশ চমকে দিয়েছে নেটিজেনদের।

আসছে শীতের মৌসুম। আর এলেই যেন পড়ে যায় বিয়ের হিড়িক। এমন চিন্তাভাবনাকে সামনে রেখে ব্রাইডাল লুকে মেলে ধরা সাদিয়া আয়মানের। এর নেপথ্যে কসমেটিক্স ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপ।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন; তাতেই দেখা যায় অভিনেত্রীর এই কনে সাজ। তার পরনে চমৎকার ও জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সাথে মানানসই ঐতিহ্যবাহী গহনা; যেমন—চোকার নেকলেস, মাং টিকা আলাদাভাবে নজর কেড়েছে।

মেকআপও ছিল ছিমছাম। ট্রেন্ড অনুযায়ী এখন কনেরা মেকআপ এ খুব একটা আগ্রহী হন না; তারা চান, মেকআপ হবে ঠিকই কিন্তু যেন মনে হয় কনের ত্বক প্রাকৃতিকভাবেই উজ্জ্বল। পরিমিত মেকআপে অভিনেত্রীর এই সাজ নজরকাড়া হয়ে ওঠে।

এই ছবিগুলো প্রকাশের সঙ্গে সাদিয়া আয়মান দিয়েছেন সেই বার্তাও। লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’

ব্রাইডাল সাজে বরাবরের মতোই রাজকীয় ও মোহনীয় রূপে উপস্থাপন হন সাদিয়া আয়মান। তার এই নতুন লুকটিও ব্যতিক্রম হলো না; ইতোমধ্যে নেটিজেনরা বেশ পছন্দ করেছেন। আসন্ন বিয়ের মৌসুমের ফ্যাশনের জন্য অনেকেই এটিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

সম্পর্কিত খবর