শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মেজর সিনহা হত্যায় তৃতীয় দিনের যুক্তিতর্ক চলছে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়। আগামীকাল (১২ জানুয়ারি) শেষ হবে টানা চারদিনের যুক্তিতর্ক।

মামলার যুক্তিতর্ক উপস্থাপনের লক্ষ্যে সকাল সাড়ে ৯টার দিকে ১৫ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।

চলতি মাসের শেষের দিকে মামলার রায় আশা করছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফরিদুল আলম।

তিনি বলেন, আজ (মঙ্গলবার) শুরুতে আসামি লিয়াকতের আইনজীবী অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী। এরপর রাষ্ট্রপক্ষে আমি তাদের যুক্তি খণ্ডন করবো। এ মাসের শেষের দিকে আমরা মামলার রায় আশা করতে পারি।

গত ২০২১ সালের ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয় আসামিদের আত্মপক্ষ সমর্থন করে দেওয়া সাফাই সাক্ষ্য। ওইদিনই বিচারক ৯-১২ জানুয়ারি টানা চার দিন যুক্তিতর্কের দিন ধার্য করেন।

সিনহা হত্যার মামলায় অভিযোগপত্রের তালিকায় নাম থাকা ৮৩ জন সাক্ষীর মধ্যে মোট ৬৫ জন সাক্ষ্য প্রদান করেছেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায়

পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে।

ঘটনার পাঁচ দিন পর অর্থাৎ ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। চারটি মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজারের তৎকালীন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল ইসলাম।

সম্পর্কিত খবর