শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আকাশচুম্বী দামের প্রভাবে বেড়েছে চিলির তামা রফতানি আয়

চিলি বিশ্বের শীর্ষ তামা উৎপাদক দেশ। গত বছরের ডিসেম্বরে দেশটির তামা রফতানি আয় বেড়েছে ২১ দশমিক ৯ শতাংশ। এছাড়া বছরজুড়ে পণ্যটির রফতানি আয় ২০২০ সালের তুলনায় ৪০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরেই বিশ্বে তামার সরবরাহ সংকট চলছে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে মহামারীর প্রভাব কাটিয়ে বিশ্ব অর্থনীতির চাকা গতিশীল হতে শুরু করায় গত বছর পণ্যটির দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছে। এ কারণে পণ্যটি থেকে বড় আকারের রফতানি আয় এসেছে চিলির।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বরে চিলি ৪৯১ কোটি ডলারের তামা রফতানি করে। ২০২১ সালে রফতানি হয়েছে ৫ হাজার ৩৪২ কোটি ডলারের তামা।

তবে চলতি বছর চিলির তামা রফতানি আয় কমার আশঙ্কা প্রকাশ করেছেন কোনো কোনো বিশ্লেষক। তারা বলছেন, চলতি বছর তামার বৈশ্বিক সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পণ্যটির দাম রেকর্ড উচ্চতা থেকে নেমে আসতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরে চিলির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯০ কোটি ডলার। ২০২০ সালের একই সময়ের তুলনায় উদ্বৃত্ত ২১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে তামা রফতানি।

সম্পর্কিত খবর