শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশের বাজে বোলিংয়ে কিউইদের দুর্দান্ত দিন

সবুজ উইকেট, পুরো পেস বান্ধব। অথচ এমন উইকেটে নিষ্প্রাণ বাংলাদেশের পেসাররা। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে নিউজিল্যান্ড। তাসকিন-এবাদতদের এলোমেলো বোলিংয়ের সুবিধা নিয়ে দারুণ ব্যাট করেছে তারা। অধিনায়ক টম লাথাম ডাবল সেঞ্চুরির অপেক্ষা ও ডেভন কনওয়ের অপরাজিত ৯৯ রানে ভর করে দাপুটে দিন শেষ করলো তারা।

আজ রোববার ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে টসে হেরে এক উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছে নিউজিল্যান্ড। ব্যাট হাতে ১৮৬ রানে অপরাজিত লাথামের সঙ্গী কনওয়ের সংগ্রহ ৯৯ রান।

টসে হেরে ব্যাট করতে এসে শুরু থেকেই রান তোলায় নজর দেন দুই ওপেনার টম লাথাম ও উইল ইয়ং। প্রতিটি ওভারে বাউন্ডারি কিংবা সিঙ্গেল রান বের করার চেষ্টা অব্যাহত রেখে রান তুলতে যায় এই যুগল। নবম ওভারে দুইবার বাংলাদেশের পক্ষে আম্পায়ারের সিদ্ধান্ত গেলেও দুইবারই রিভিউতে বাতিল হয়ে যায়।

নিজের প্রথম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে লাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এবাদত হোসেন। জোড়ালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিভিউতে রক্ষা মিলে লাথামের, একই ওভারের পঞ্চম বলে আবারো একই কায়দায় আবেদন করলে এবারও সাড়া দিলেন আম্পায়ার। এবারও রিভিউতে রক্ষা লাথামের। মাত্র তিন বলের ব্যবধানে দুইবার বেঁচে যান লাথাম।

সবুজ ঘাসে ভরা এই উইকেটে ওপেনিংয়ে সর্বোচ্চ ৩৭ রানের জুটি ছিল, যা ভেঙে দলকে অর্ধশতক এনে দেন লাথাম-ইয়ং। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দারুণ ব্যাট করেন তারা। এই যুগলের ১৪৮ রানের জুটি ভাঙেন শরিফুল। ৫৪ রান করা ইয়ংকে ফেরাত তিনি। খানিক সময় পর নতুন ব্যাটার ডেনভন কনওয়েকে নিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন লাথাম।

কনওয়কে সঙ্গে লাথামের ২০১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ভর করে প্রথমদিন পার করলো নিউজিল্যান্ড। মাত্র এক উইকেট হারানো কিউইদের সংগ্রহ ৩৪৯ রান। বল হাতে বাজে দিন কাটলো টাইগারদের।

সম্পর্কিত খবর