শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম ৬ টাকা বেড়েছে

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৬ টাকা। পণ্যটির আমদানি কমে সর্বনিম্নে নেমে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানান ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করায় আমদানীকৃত পেঁয়াজের চাহিদা অনেকটাই দুর্বল। এছাড়া খারাপ মানের পেঁয়াজ আসায় সেগুলো কিনতে আগ্রহ হারাচ্ছেন পাইকাররা। ফলে আমদানি করে লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের।

ব্যবসায়ীরা জানান, একদিন আগেও বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ প্রতি কেজি ২৫-২৬ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে এসব পেঁয়াজের দাম বেড়ে ৩১-৩২ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আবারো পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা। স্থলবন্দরে পণ্যটির আমদানি কমে তিন ট্রাকে নেমেছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় নতুন মুড়িকাটা জাতের পেঁয়াজ ওঠার ফলে বাজারে সরবরাহ ঊর্ধ্বমুখী। এসব পেঁয়াজের দামও কম। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যায়। একই সঙ্গে মিয়ানমার থেকেও পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় চাহিদা কমতে থাকে। তিনি আরো বলেন, মৌসুমের শেষ দিকে ভারত থেকে খারাপ মানের পেঁয়াজ আসতে শুরু করে। এসব পেঁয়াজের বেশির ভাগেই চারা গজিয়েছে। এমন অবস্থায় আমদানি করে লোকসান গুনতে হচ্ছিল বন্দরের আমদানিকারকদের।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও আগের তুলনায় আমদানি অনেকটাই কমে এসেছে। সর্বশেষ বৃহস্পতিবার বন্দর দিয়ে মাত্র তিন ট্রাকে ৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

সম্পর্কিত খবর