শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

ভারতের ঝাড়খণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। বাসে ৫০ যাত্রী ছিল।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝাড়খণ্ডের পাকুড়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলপিজি সিলিন্ডার ভর্তি ট্রাকের সঙ্গে দেওঘরগামী নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। আরও জানা গেছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত যাত্রীদের রাঁচির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদের সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাস-ট্রাকের সংঘর্ষে দুটি গাড়ির একে অপরের ভেতরে ঢুকে যায়। গ্যাস কাটার দিয়ে বাস কেটে আহতদের উদ্ধার করা হয়। সম্ভবত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডারগুলো সুরক্ষিত ছিল। তবে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আরও প্রাণহানি ঘটার সম্ভাবনা ছিল।

এ দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে পর্যাপ্ত বন্দোবস্তের নির্দেশ দেন। পাশাপাশি টুইট করে মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানান।

জেলা প্রশাসন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সম্পর্কিত খবর