শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

শুল্ক বাড়ায় পেঁয়াজ এনে লোকসানে আমদানিকারকরা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও ক্রেতা সংকটের কারণে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। গাছ গজিয়ে যাওয়ায় মসলাপণ্যটি কিনতে চাচ্ছেন না পাইকাররা। তাছাড়া নতুন করে শুল্ক বাড়ার কারণে পেঁয়াজ আমদানি করে লোকসান গুণতে হচ্ছে আমদানিকারকদের।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, গত ১ জানুয়ারি থেকে পেঁয়াজের আমদানি শুল্ক ৫ ভাগ থেকে বাড়িয়ে ১০ ভাগ নির্ধারণ করেছে সরকার। ফলে লোকসান হচ্ছে।

বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পুরানো পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। আর ইন্দোর জাতের নতুন ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায়। ইন্দোর জাতের নতুন মোটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকায়। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪২ টাকা করে।

অপর ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, বর্তমানে বন্দর দিয়ে যে আমদানি হচ্ছে ব্যাপক শীত ও অতিরিক্ত ময়েশ্চারের কারণে পেঁয়াজে গাছ হয়ে যাচ্ছে। বাইরে থেকে যারা পেঁয়াজ কিনতে আসছেন দাম কম হলেও তারা এখন আর নিতে চাচ্ছেন না।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগে যেখানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক আমদানি হতো এখন তা কমে ১৫ থেকে ২০ ট্রাকে নেমেছে, কখনো ১০ ট্রাকে নামছে। পেঁয়াজ যেহেতু দ্রুত পচনশীল তাই এটি অবিলম্বে খালাসের সব ধরনের ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর