শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এক বছরে প্রায় সাড়ে ৪ হাজার কোটি ডলারের পণ্য রফতানি

নভেল করোনাভাইরাসের প্রভাব কাটিয়ে গত বছর রফতানি খাত তুলনামূলক চাঙ্গা অবস্থায় ফেরে। রফতানি আয়ে বড় উল্লম্ফন দেখা গিয়েছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, সদ্যসমাপ্ত বছরে বাংলাদেশ রফতানি আয় আগের বছরের চেয়ে বেড়ে প্রায় সাড়ে ৪ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বাংলাদেশ মোট ৩ হাজার ৯৩৩ কোটি ৭৩ লাখ বা ৩৯ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করে। এর পরের বছর অতিমারীর অভিঘাতে ১৫ শতাংশ কমে পণ্য রফতানি হয় ৩ হাজার ৩১৬ কোটি ৭৮ লাখ ডলারের। তবে ২০২১ সালে রফতানি বেড়ে ৪ হাজার ৪৬৬ কোটি ডলারে পৌঁছেছে।

পুরো বছরই প্রবৃদ্ধির হারে বেশ ওঠানামার চিত্র দেখা গিয়েছে। জানুয়ারি শুরুই হয় নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে, যা ২০২০ সালের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৯৯ শতাংশ কম। দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতেও রফতানিতে ছিল ঋণাত্মক প্রবৃদ্ধি। তবে মার্চে দুই অংকের প্রবৃদ্ধি হয় পণ্য রফতানিতে। যার হার ছিল ১২ দশমিক ৫৯ শতাংশ।

বছরের প্রথম প্রান্তিকের পর দ্বিতীয় প্রান্তিকে বিশ্ববাজারের আমদানি চাহিদায় বড় উল্লম্ফন দেখা যায়। ২০২০-এর এপ্রিলের তুলনায় ২০২১ সালের এপ্রিলে রফতানি প্রবৃদ্ধি হয় ৫০২ দশমিক ৭৫ শতাংশ। মে মাসেও ছিল বড় উল্লম্ফন। রফতানি প্রবৃদ্ধি মে মাসে ছিল ১১২ দশমিক ১১ শতাংশ। জুনে রফতানি প্রবৃদ্ধি হলেও তা নেমে আসে ৩১ দশমিক ৭৭ শতাংশে।

২০২১ সালের তৃতীয় প্রান্তিকে আবারো নেতিবাচক রফতানি প্রবৃদ্ধি হয়। জুলাইয়ে আগের বছরের তুলনায় রফতানি কম হয় ১১ দশমিক ১৯ শতাংশ। আগস্টে স্বাভাবিক রফতানি প্রবৃদ্ধি হয়, যার হার ছিল ১৪ দশমিক শূন্য ২ শতাংশ। সেপ্টেম্বরে আবারো বেড়ে প্রবৃদ্ধি হয় ৩৭ দশমিক ৯৯ শতাংশ।

শেষ হওয়া চতুর্থ প্রান্তিকের প্রথম মাস অক্টোবরে রফতানি প্রবৃদ্ধি ছিল ৬০ দশমিক ৩৭ শতাংশ। নভেম্বরে প্রবৃদ্ধি হয় ৩১ দশমিক ২৫ শতাংশ। আর ডিসেম্বরে প্রবৃদ্ধি হয় ৪৮ দশমিক ২৭ শতাংশ। বছরের শেষ মাসে রফতানি হয়েছে ৪৯০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য। যেখানে ২০২০ সালের ডিসেম্বরে রফতানি হয়েছিল ৩৩০ কোটি ৯৮ লাখ ডলারের পণ্য।

সম্পর্কিত খবর