শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ডিএসইর লেনদেন বেড়েছে ২ লাখ কোটি টাকা

বিদায়ী বছরের (২০২১ সালে) ৯৭ দশমিক ৯ শতাংশ রিটার্ন নিয়ে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে কাগজ ও মুদ্রণ খাত। অন্যদিকে করোনার ধাক্কায় সবচেয়ে কম রিটার্ন এসেছে ভ্রমণ ও বিনোদন খাত থেকে। এই দুই খাতসহ পুঁজিবাজারে মোট ২২টি খাতের শেয়ার লেনদেন হয়েছে।

আলোচিত বছরে ২২ খাতের শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের ইউনিট কেনা-বেচা বাবদ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে সাড়ে তিন লাখ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ২ লাখ কোটি টাকা বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালে ডিএসইতে মোট ২৪০ কার্যদিবস শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটি কেনা-বেচা হয়। তাতে লেনদেন হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫২ কোটি ৮৬ লাখ টাকার। আর আগের বছর অর্থাৎ ২০২০ সালে ২০৮ কার্যদিবসে শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন হয়েছিল এক লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকার।

সেই হিসাবে বিদায়ী বছরের আগের বছরের তুলনায় ২ লাখ ১৯ হাজার ৭১ কোটি ৬৪ লাখ টাকা বা ১৬২ শতাংশ লেনদেনে বেড়েছে ডিএসইতে। ৩ লাখ কোটি টাকার মধ্যে মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ ৩ হাজার ২২৮ টাকার লেনদেন করেছে।

ডিএসইর তথ্য মতে, কাগজ ও মুদ্রণ খাতের ছয়টি কোম্পানির মধ্যে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় চার গুণ। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের দাম প্রায় ২২ গুণ। এছাড়াও এখাতের কোম্পানি সোনালী পেপারের শেয়ার দাম বেড়েছে তিনগুণের বেশি। বাকি কোম্পানিগুলোর গড় বিবেচনায় এ খাত থেকে বিনিয়োগকারীদের শেয়ারদরের বিপরীতে রিটার্ন এসেছে সর্বোচ্চ।

রিটার্নের দিক দিয়ে পরের অবস্থানে রয়েছে বিবিধ খাতের তালিকাভুক্ত ১৪টি কোম্পানির। এ খাত থেকে বিনিয়োগকারীদের রিটার্ন ছিল ৮১ দশমিক এক শতাংশ। বেক্সিমকো, অরামিট সিমেন্ট, আমান ফিড ও ইনডেক্স এগ্রোর মতো কোম্পানিগুলো এ খাতের অন্তুর্ভুক্ত।

এছাড়া ৮০ শতাংশ রিটার্ন পাওয়া গেছে ট্যানারি খাতের কোম্পানিতে বিনিয়োগের বিপরীতে। এরপর থাকা আইটি খাত ৫৬ দশমিক তিন শতাংশ, খাদ্য ৫১ দশমিক দুই শতাংশ, সিমেন্ট ৪৫ দশমিক তিন শতাংশ, সেবা ৪৪ দশমিক আট শতাংশ, বস্ত্র ৪১ দশমিক আট শতাংশ, সাধারণ বিমা ৩৭ দশমিক ছয় শতাংশ, জীবন বিমা ৩৪ শতাংশ, ব্যাংক ৩০ দশমিক ছয় শতাংশ, সিরামিক ২৯ দশমিক আট শতাংশ, এনবিএফআই ২২ দশমিক সাত শতাংশ, ওষুধ খাত ২০ শতাংশ, জ্বালানি ও বিদ্যুত খাত ১৪ দশমিক সাত শতাংশ, প্রকৌশল খাত ১৩ দশমিক দুই শতাংশ, টেলিকম খাত আট দশমিক আট শতাংশ, মিউচুয়াল ফান্ড আট দশমিক সাত শতাংশ ও ভ্রমণ খাতে তিন দশমিক ৯ শতাংশ রির্টান দিয়েছে বিনিয়োগকারীরা।

 

সম্পর্কিত খবর