শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দুই পরাজিত মেম্বারের দ্বন্দ্বে প্রাণ গেল কলেজছাত্রের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুই পরাজিত মেম্বারের দ্বন্দ্বে প্রাণ গেল এক কলেজছাত্রের। রোববার সকাল ৯টার দিকে ঢাকা একটি হাসপাতালে তিনি মারা যান।

সরেজমিন জানা যায়, ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আশরাফ আলী ও মো. মহসিন মিয়া একে-অপরকে পরাজয়ের কারণ চিহ্নিত করে দোষারোপ শুরু করেন। একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর রাত ৮টার দিকে বড়চাল পূর্বহাটি কামাল মিয়ার চা দোকানের সামনে কথাকাটাকাটির পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের মোট আটজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

আহতরা হলেন- আশরাফ আলীর ছেলে মো. শুভ (১৮), সফর আলীর ছেলে মো. লিটন মিয়া (৪০), মো. সোমন মিয়া (৪২) ও মেম্বার প্রার্থী আশরাফ আলী (৪৫)। অপরপক্ষের মেম্বার প্রার্থী আব্দুর সোবহানের ছেলে মো. মহসিন মিয়া (৩৫) ও তার ভাই দেলোয়ার হোসেন (৩২), মো. মশু মিয়া (৩০) এবং শামসু মিয়ার ছেলে লালন মিয়া (৩০) ও বাদশাহ মিয়া (৩২)।

এ নিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের করলে বিজয়নগর থানা পুলিশ আশরাফ আলী মেম্বার, মো. লিটন মিয়া ও অপর মেম্বার প্রার্থী মো. মহসিন মিয়া, দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

আহতদের মধ্যে ধর্মঘর ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী মেম্বার প্রার্থী মো. আশরাফ আলীর ছেলে মো. শুভ রোববার সকাল ৯টার সময় ঢাকা হেলথ কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কলেজছাত্র নিহতকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে বিজয়নগর থানার ওসি মির্জা মো. হাছান গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই দুইপক্ষের মেম্বার প্রার্থীসহ চারজনকে তাৎক্ষণিক গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সম্পর্কিত খবর