শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পাকিস্তান দলে খেলবেন শোয়েব মালিকের ভাতিজা!

১৯৯৯ সাল থেকে পাকিস্তান জাতীয় দলে খেলে চলেছেন শোয়েব মালিক। বয়স ৩৯ হলেও পারফরম্যান্স দেখিয়ে তিনি জানিয়ে দেন, ফুরিয়ে যাননি।

শোয়েব কবে অবসর নেবেন সেটাই প্রশ্ন এখন। আর এরই মধ্যে তার ১৯ বছর বয়সি ভাতিজা মোহাম্মদ হুরাইরা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে আলোচনায় এসেছেন।

জাতীয় দলে ডাক শোনার অপেক্ষায় তিনি। হুরাইরা বলেছেন, ‘আমার পরের লক্ষ্য তিন সংস্করণেই পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এবং দেশের জন্য ম্যাচ জেতানোর মতো পারফর্ম করা।

জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেই পারেন হুরাইরা।

কায়েদ-এ-আজম ট্রফিতে এবার প্রথম খেলেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ১১ ম্যাচে ৫৮ গড়ে ৯৮৬ রান তার। এ সংগ্রহের মধ্যে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে।

বেলুচিস্তানের বিপক্ষে ৩১১ রান করে দ্বিতীয় কনিষ্ঠ পাকিস্তানি হিসেবেও প্রথম শ্রেণিতে ত্রিশতকের রেকর্ড গড়েছেন হুরাইরা।

এমন ব্যাটিং পারফর্ম দেখিয়ে পিসিবির নির্বাচকদের নজরে পড়েছেন ইতোমধ্যে।

তবে পাকিস্তান দলে ঢুকে পড়ার সুবর্ণ সুযোগ হুরাইরার এখনই। কারণ দলটির ওপেনার আবিদ আলির হৃদরোগে আক্রান্ত। অ্যানজিওপ্লাস্টি হয়ে গেছে তার। এরপর আর খেলায় ফিরতে পারবেন কি না আবিদ আলি, সে সংশয় থাকছেই।

অর্থাৎ আবিদ আলি না খেললেন একজন ওপেনারের দরকার হবে পাকিস্তানের। আর সেই জায়গাটা পূরণ হতে পারে হুরাইরাকে দিয়ে। নির্বাচকদের অনেকের বিবেচনায় আছে বিষয়টি।

এমনটি ঘটলে পাকিস্তান দলে একসঙ্গে চাচা-ভাতিজার ব্যাটিং দেখা যাবে।

 

সম্পর্কিত খবর