down of head

১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা পদ্মা অয়েলের

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরে যেখানে আয় ছিল ২৭ টাকা ৭৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫৭ টাকা ৬৪ পয়সা। সমাপ্ত হিসাব বছরের ঘোষিত লভ্যাংশ অনুমোদন ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২০ জানুয়ারি।

 

সম্পর্কিত খবর