শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সাতছড়িতে ১৫ মর্টারশেল ধ্বংস, মামলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির বন থেকে উদ্ধার হওয়া ১৫ মর্টারশেল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার রাতে কাউন্টার টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল টিমের প্রধান এডিসি মো. রহমত আলীর নেতৃত্বে উপজেলার চণ্ডিছড়া চা বাগানের খেলার মাঠে ওই মটারশেলগুলো ধ্বংস করা হয়। এ সময় বিকট শব্দে স্থানীয় এলাকা প্রকম্পিত হয়।

এদিকে উদ্ধারকৃত ৫১০ রাউন্ড গুলি চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কাউন্টার টেররিজমের সাব-ইন্সপেক্টর মো. সাইফুর রহমান বাদী হয়ে আবেল ত্রিপুরাকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দুটি করেন।

২০১৪ সালের জুন মাস থেকে এ পর্যন্ত ৯ বার অস্ত্র উদ্ধার হলেও এবারই প্রথম কাউকে আসামি করে মামলা করেন।

স্থানীয় জানান, সোমবার রাত ৮টায় মাঠে গর্ত করে বোমা ডিসপোজাল টিম যখন একে একে ৯টি মর্টারশেল ধ্বংস করছিলন, তখন উচ্চশব্দ শুনে চা বাগানের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, আটক আবেল ত্রিপুরাকে অস্ত্রসহ আটকের ঘটনায় ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট যাত্রাবাড়ী থানায় একটি মামলা করে। চুনারুঘাট থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। ওই মামলাটি আমি নিজেই তদন্ত করছি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গুলি থানায় জমা রয়েছে।

ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে যাত্রাবাড়ী থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আবেল ত্রিপুরাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার ভোররাত থেকে চুনারুঘাটের সাতছড়ির গভীর অরণ্যে চারটি গর্ত থেকে সেনাবাহিনীর ব্যবহৃত ১৫ মর্টারশেল, ২৫ গ্রেনেট বোস্টার, ৫১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

সম্পর্কিত খবর