শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

করোনার কারণে বাধাগ্রস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আবার সচল হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনার কারণে বাধাগ্রস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আবার সচল করা হয়েছে। সরকারের উন্নয়নের ধারা দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী দিনে কোন এলাকাই আর পিছিয়ে থাকবে না। সরকারি দপ্তরগুলোও ঢেলে সাজানো হচ্ছে। অফিস-আদালত আধুনিকায়ন করা হচ্ছে। যেসব এলাকায় এখনও কাঁচা রাস্তা রয়েছে, তা দ্রুত পাকাকরণের কাজ শুরু হবে।

সোমবার দিনভর পীরগাছা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বণিজ্যমন্ত্রী আরো বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে চাই। তাই বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
সোমবার পীরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২৫টি প্রকল্পের উদ্বোধন, ৮০ লাখ ৯৯ হাজার ৮১৯ টাকা ব্যয়ে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন বরেন্দ্র ভবনের উদ্বোধন, ৩৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তিনি উপজেলা ইটাকুমারী ইউনিয়নের ২৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে কম্বল ও কিশোরী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন।

এসময় পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামসুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানগুলোতে উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক হাবিবুর রহমান খাঁন, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহার উদ্দিন মৃধা, সহকারি প্রকৌশলী নিজামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মনুর ছড়া ব্রিজ থেকে ঘাঘট নদীর সংযোগ পর্যন্ত নদী খননের কাজ পরিদর্শন করেন।

সম্পর্কিত খবর