শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ধুনটে আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমা

বগুড়ার ধুনটে মানবজাতির শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে ইছামতি নদী তীরের পূর্ব ভরনশাহী ইজতেমা ময়দানে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে হাজারো মানুষের ঢল নামে।

ইজতেমা ময়দান পূর্ণ হওয়ার পর রাস্তা ও আশপাশের বাড়ির যে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকেই মোনাজাতে অংশ নেন।

দুপুর ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১২টা ২৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরব্বি হযরত মাওলানা আব্দুল মতিন।

২৬ মিনিটের এ মোনাজাতে নিজেদের গুনাহ মাফ এবং বিশ্বের মানবজাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এসময় মুসল্লিদের আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।

এর আগে প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিব নামাজের পর ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশে কাকরাইল মসজিদ, বগুড়া মার্কাজ মাদরাসাসহ বিভিন্ন জায়গার মুরব্বিরা বয়ান পেশ করেন। তিন দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়েছে ঢাকা কাকরাইল মসজিদের আলমী শুরার তত্ত্বাবধানে।

ইজতেমা আয়োজক কমিটির শুরা সদস্য খোরশেদ আলম বলেন, সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। ইজতেমা থেকে ১০টি চিল্লার জামাত তৈরি করা হয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে চিল্লার জামাতের মুসল্লিরা ইসলামের দাওয়াতি কাজে দেশজুড়ে ছড়িয়ে পড়বেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ কন্ট্রোল রুমসহ ইজতেমা ময়দানে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা নিয়োজিত ছিলেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা শেষ হয়েছে।

সম্পর্কিত খবর