শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পিটুনিতে প্রাণ হারালেন নারী

ছোট মামির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তার ভাগিনা। এ নিয়ে ওই বিবাহিত ভাগিনার সংসারে নিত্য অশান্তি লেগেই থাকতো।

তবে শুক্রবার বিকালে তা চরমে পৌঁছায়। ওই নারীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করেন ভাগিনার শ্বশুর-শাশুড়ি।খবর আনন্দবাজার পত্রিকার।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার হরিবাজার এলাকায় শুক্রবার এই ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, নিহত মামির নাম মইতুন্নিশা বিবি। ভাগিনা আসগর আলি তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের দাবি।

২০১৭ সালে আজগরের সঙ্গে জেমুয়ার বাসিন্দা আকিদা বিবির বিয়ে হয়েছিল। তবে বিয়ের পরেও মামি ও ভাগিনার পরকীয়া সম্পর্কে ভাটা পড়েনি।

এ নিয়ে আকিদার সঙ্গে আসগরের সংসারে প্রায়শই ঝামেলা লেগে থাকতো। বেশ কয়েক বার তাদের অশান্তি মেটানোর চেষ্টা করেছেন স্থানীয়রা। তবে তাতেও বিয়ষটির সুরাহা হয়নি।

মেয়ে আকিদার কাছ থেকে জামাইয়ের পরকীয়ার কথা শুনে জেমুয়া থেকে হরিবাজারে ছুটে আসেন আজগরের শ্বশুর-শাশুড়ি শেখ আকশারুল এবং খুরশিদা বিবি।

এর পর শুরু হয় তুমুল ঝগড়া। সেই ঝামেলার মধ্যেই মইতুন্নিশা বিবিকে সামনে পেয়ে বেধড়ক মারধর করেন তারা। মইতুন্নিশা বিবিকে চুলের মুঠি ধরে মারধর করেন আসগরের শ্বশুর-শাশুড়ি।

গুরুতর অসুস্থ মইতুন্নিশা বিবিকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আসগরের শ্বশুর-শাশুড়ির দাবি, জামাইয়ের সঙ্গে ছোট মামির পরকীয়ার সম্পর্কের জন্যই এ অঘটন ঘটেছে।

সম্পর্কিত খবর