শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

৩৭ লাশ বুঝে নিলেন ডিসি

ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লেগে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৩৭টি লাশ বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। এর ভিতরে ৫টি লাশ শনাক্ত করা হয়েছে। চারটি তাদের স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বরগুনার অভিযান-১০ লঞ্চটি গত বৃহস্পতিবার (সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাত্রা শুরু করে। রাত সাড়ে ৩টায় ঝালকাঠি পৌঁছলে সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লেগে যায়। ঢাকা -থেকে বরগুনাগামী এ লঞ্চটি প্রথমে চাঁদপুর পরে বরিশাল ও দপদপিয়া ঘাটে যাত্রী নামায়। দপদপিয়া থেকে লঞ্চটি ছেড়ে বেতাগীর উদ্দেশে রওয়ানা হয়। বেতাগীর পরে আরও পাঁচটি ঘাট টাচ করে এই যাত্রার শেষ গন্তব্য বরগুনা।

বেতাগী যাওয়ার আগে ঝালকাঠির সুগন্ধা নদীতে রাত ৩টায় চলমান লঞ্চের ইঞ্জিন কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। শীতের রাতে লঞ্চে আগুন আর নিচে সুগন্ধা নদীর ঠাণ্ডা পানি যাত্রীদের মনে ‘অনিবার্য মৃত্যুর’ ভীতি সঞ্চার করেছে মুহূর্তেই। তবে আগুনে নির্ঘাত মৃত্যুর চেয়ে প্রাণ বাঁচাতে ঠাণ্ডা পানিকে বেছে নেন যাত্রীরা। এ বিষয়ে অভিযান-১০ লঞ্চের মালিক হাম জালালের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭টি লাশ আমরা বুঝে পেয়েছি। এর ভিতরে পাঁচটি লাশ শনাক্ত করা হয়; চারটি তাদের স্বজনদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি বাকিগুলোও শনাক্ত করা যাবে।

সম্পর্কিত খবর