শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

প্রত্যেকের বিয়েতে ৩০ হাজার টাকা দেবে সরকার!

 

বিয়েতে পাত্রীর গহনা কিনতে ৩০ হাজার করে টাকা দেবে সরকার। সম্পতি আসাম সরকার এ ঘোষণা দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বাল্যবিবাহের রাশ টানতে ‘অরুন্ধতী’ প্রকল্পে বছরে ৮০০ কোটি টাকা ব্যয় করবে রাজ্য। এই প্রকল্পের আওতায় কনের হাতে সোনা কিনতে ৩০ হাজার টাকা দেবে অসম সরকার। শুধু বাল্যবিবাহ বন্ধ করা নয়, সেইসঙ্গে নারীর ক্ষমতায়নও সরকারের লক্ষ্য।

আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বুধবার (১৯ নভেম্বর) গুয়াহাটিতে জানান, রাজ্য মন্ত্রিসভায় এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ‘অরুন্ধতী’ প্রকল্প কার্যকর হবে।

তবে এই টাকা পেতে হলে বিয়ে অবশ্যই বৈধভাবে রেজিষ্ট্রি হতে হবে। বিয়ের রেজিস্টির সময়েই সরকারের পক্ষ থেকে পাত্রীর হাতে নগদ ৩০ হাজার টাকা দেবে সরকারি কর্তৃপক্ষ।

এই অর্থ পেতে আরেকটি শর্ত রয়েছে। বর ও কনেকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। তবে, আদিবাসী ও চা-বাগানে কর্মরত শ্রমিক পরিবারের জন্য এই নিয়ম প্রথমদিকে শিথিল করা হবে।

সম্পর্কিত খবর