শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আয় বাড়লেও মুনাফা কমেছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেডের। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ গুণ বেড়েছে। অন্যদিকে কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৩৯ শতাংশের বেশি। কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইস্টার্ন লুব্রিক্যান্টসের আয় হয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকার বেশি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৩ লাখ ২৪ হাজার টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার টাকা বা ৯ দশমিক ৯০ গুণ।

অন্যদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ লাখ ২৪ হাজার টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২৮ লাখ ৪০ হাজার টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ১১ লাখ ১৬ হাজার টাকা বা ৩৯ দশমিক ৩০ শতাংশ। প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ২ টাকা ৮৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৯ টাকা ৩৬ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ১৭৮ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮২ টাকা ৭৬ পয়সা।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টসের অনুমোদিত মূলধন ৫ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৯ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ লাখ ৯৪ হাজার। এর মধ্যে ৫১ শতাংশ শেয়ার রয়েছে বাংলাদেশ সরকারের হাতে। এছাড়া উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ১৫ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৪৮ শতাংশ ও সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে বাকি ২৩ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী মূল্য ছিল ৩ হাজার ৩২২ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯৫৩ টাকা ১০ পয়সা ও ৩ হাজার ৭৮০ টাকা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৬১১ দশমিক ৮, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৬৬ দশমিক ১১।

সম্পর্কিত খবর