শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতানি আয় ৪৫% বেড়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রফতানি আয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। বন্দরসংশ্লিষ্ট ও রফতানিকারকরা বলছেন, ভারতে বাংলাদেশী পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় রফতানি আয়ে প্রবৃদ্ধি এসেছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের পাঁচ মাসে এ বন্দর দিয়ে বাংলাদেশী পণ্য রফতানি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৩৯ টন। এসব পণ্যের রফতানি মূল্য ১ হাজার ২৬৯ কোটি ১২ লাখ টাকা। গত অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য রফতানি হয়েছে ৮৬ হাজার ১৫৭ টন, যার রফতানি মূল্য ৬৭২ কোটি ৯০ লাখ টাকা। সে হিসেবে রফতানি বেড়েছে ৩০ শতাংশ এবং রফতানি আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

ভোমরা বন্দর দিয়ে যেসব পণ্য রফতানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য তাঁতের শাড়ি, গার্মেন্টস বর্জ্য, রাইস ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারিকেল শলা, প্রাণ জুস, লিচু ড্রিংকস, প্রাণ চানাচুর ও চিপস।

ভোমরা স্থলবন্দরের অন্যতম পণ্য আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, তার প্রতিষ্ঠান আমদানির পাশাপাশি উল্লেখযোগ্য হারে বিভিন্ন ধরনের বাংলাদেশী পণ্য রফতানি করে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছর পণ্য রফতানির পরিমাণ বেড়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানটি বন্দর দিয়ে প্রতি মাসে ৩৫-৪০ হাজার টন পণ্য রফতানি করছে।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী ও রফানিকারক প্রতিষ্ঠান মেসার্স নিরাপদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান নাসিম জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠান থেকে রাইস ব্র্যান অয়েল রফতানি বেড়েছে। সপ্তাহে ৩০০-৩৫০ টন রাইস ব্র্যান অয়েল রফতানি হচ্ছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

সাতক্ষীরা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু জানান, ভোমরা স্থলবন্দরের সক্ষমতা বাড়ালে পণ্য রফতানি আরো বেড়ে যাবে। বর্তমানে বন্দরের যে সক্ষমতা রয়েছে, তাতে ভারী মালামাল লোড-আনলোডে বাধাগ্রস্ত হয়। তাছাড়া রফতানি পণ্যবোঝাই ট্রাক যেখানে-সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে ভারতে প্রবেশের জন্য। এটিও পণ্য পরিবহনে বড় বাধা। এসব প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হলে বন্দরের আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের চলতি দায়িত্বরত আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন জানান, আগামীতে ব্যবসায়ীরা যাতে ভোমরা বন্দর দিয়ে নিরাপদে আরো বেশি পণ্য রফতানি করতে পারেন, সে লক্ষ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, যেকোনো দেশের পণ্য আমদানি-রফতানি বৃদ্ধি সেদেশের চাহিদার ওপর নির্ভর করে। গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বন্দরের রফতানি আয় বেড়েছে ৪৫ শতাংশেরও বেশি।

সম্পর্কিত খবর