শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দগ্ধ বেশিরভাগই আশঙ্কাজনক: সামন্তলাল সেন

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত নারী ও শিশুসহ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয় ছয় মাসের অন্তঃসত্ত্বা জেসমিন আক্তারসহ তার আট বছরের শিশু সন্তান তানিমকে। আসার পথে মাওয়ায় তার ছয় বছরের কন্যা মেহরিন মারা যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, তানিমের শরীরে দগ্ধের পরিমাণ ৩০ শতাংশের ওপরে। আর জেসমিন দগ্ধ হয়েছেন ১০ শতাংশ।

শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, বরিশালে ভর্তি ৮১ জনের ১০ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, বরিশাল মেডিকেলে চিকিৎসাব্যবস্থাকে সহায়তা দিতে সাত সদস্যের একটি মেডিকেল টিমকে ঢাকা থেকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডা. সামন্তলাল সেন।

দগ্ধ জেসমিন আক্তারের খালু আবুল হোসেন জানান, জেসমিনের স্বামী খলিলুর রহমান বরগুনায় কাপড়ের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে ওই লঞ্চে জেসমিন ছেলে তানিম ও মেয়ে মাহিনুরকে নিয়ে স্বামীর কাছে যাচ্ছিলেন। এ সময় ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, ঘটনাস্থলেই মাহিনুর আগুনে পুড়ে মারা যায়। ছেলে-মেয়েদের দিয়ে জেসমিন কেরানীগঞ্জের সুবাড্ডা এলাকায় বসবাস করেন বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর