শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

মঙ্গলবার বুস্টার ডোজ নিয়েছেন ১০ জন

করোনাভাইরাস প্রতিরোধে মঙ্গলবার ১০ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১০ দশ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে, যার মধ্যে পুরুষ ছয়জন এবং নারী চারজন। তাদের প্রত্যেককে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

এ দিন দেশব্যাপী ৪ লাখ ৮৬ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয় এবং ৮ লাখ ১১ হাজার ২০২ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছেন ছয় কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৮০১ জন এবং দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট চার কোটি ৭৬ লাখ ৩৯ হাজার ৪২৫ জন।

পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে এদিন প্রথম ডোজ টিকা দেওয়া হয় ১ লাখ ৫৭ হাজার ৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৯৩৬ জন শিক্ষার্থীকে। এ যাবত প্রথম ডোজ টিকা পেয়েছেন মোট ২৩ লাখ ১৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই লাখ ৯০ হাজার ৫২৯ জন শিক্ষার্থী।

বর্তমানে সারা দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর