শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আগামী সপ্তাহ থেকে ই-কমার্সের ২১৪ কোটি টাকা ফেরত পাচ্ছেন গ্রাহকরা

অবশেষে আশার আলো দেখতে পাচ্ছেন ই-কমার্স গ্রাহকরা। দেশের বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের ২১৪ কোটি টাকা ফেরত পেতে যাচ্ছেন তারা। ইভ্যালিকাণ্ডের পর থেকে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে ছিল এই টাকা ।

জানা গেছে, এই ২১৪ টাকা ভোক্তাদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংক টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানা গেছে। ই-কমার্স শিল্প নিয়ে গঠিত জাতীয় কমিটি গত ২ ডিসেম্বর এই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেছিলেন, তিন মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেবে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত উপকমিটির দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও মামলা চলমান নেই, সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে ভোক্তাদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় মনে করে, এরই মধ্যে পণ্য সরবরাহ না হলে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ভোক্তাদের টাকা ফেরত দেওয়া যেতে পারে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ‘সরকারের ভাবমূর্তির কথা চিন্তা করে ডিজিটাল কমার্স আইন প্রণয়নসংক্রান্ত উপকমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি, বাংলাদেশ ব্যাংক দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। টাকা ফেরতের বিষয়টি একটি বড় ইস্যু হয়ে গেছে। তাই নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, গত জুলাই মাস থেকে যাদের টাকা আটকে আছে, সেগুলো যেন তাদের ফেরত দেওয়া হয়।’

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে সার্ভিসের মহাব্যবস্থাপক মেজবাউল হক বলেন, গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এসংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে এসেছে। এতে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, এসক্রো সার্ভিসে সেসব প্রতিষ্ঠানের নামে আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মেজবাউল হক আরও বলেন, বাংলাদেশ ব্যাংক দু-এক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি আশা করেন, আগামী সপ্তাহ থেকে ভোক্তার টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে। তবে এর আগে প্রতিষ্ঠান থেকে ভোক্তাদের পণ্য পাওয়া না-পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, মামলা নেই এমন প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রাহকদের জন্য ভালো খবর। মামলা আছে, এমন প্রতিষ্ঠানের টাকাই এসক্রো সার্ভিসে আটকে আছে। ফলে টাকা ফেরত পাবে এমন গ্রাহকের সংখ্যা খুব বেশি হবে না। তবে এর কোনও সঠিক পরিসংখ্যানও বাংলাদেশ ব্যাংক জানাতে পারেনি।

এর আগে গত ২৫ অক্টোবর ই-কমার্স খাতের সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, গত ১ জুলাই থেকে এ পর্যন্ত এসক্রো সার্ভিসে আটকে পড়া গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করা হবে।

গত ৩০ জুন এসক্রো সার্ভিসের নীতিমালা প্রণয়ন করা হয়। ১ জুলাই থেকে যেসব লেনদেন হয়েছে, সেগুলোর বিপরীতে এই অর্থ আটকে রাখা হয়েছে। যেসব পণ্য ডেলিভারি হয়নি, সেগুলোর অর্থ পেমেন্ট গেটওয়ের কাছে আছে। সুতরাং সেক্ষেত্রে গ্রাহক ও টাকার পরিমাণ চিহ্নিত।

সম্পর্কিত খবর