শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

জানাজায় যাওয়ার পথে লাশ হলেন ২ জন

নিকটাত্মীয়ের জানাজা পড়তে যাওয়ার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের পাঁজাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সদর উপজেলার চাঁনপুর গ্রামের সবদুল মোল্যার ছেলে গোলাম নবী (৬২) এবং কাদের বিশ্বাসের ছেলে বাবর আলি বিশ্বাস (৬০)।

নিহতের স্বজনরা জানান, নিহত গোলাম নবী ফরিদপুরের কামারখালী তার ছেলের শ্বশুরের মৃত্যু সংবাদ শুনে জানাজা পড়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন।

অপরদিকে বাবর আলি বিশ্বাস তার ভাইয়ের শ্বশুরের মৃত্যু সংবাদ শুনে শহরের পারলা গ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথেই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

শালিখার গঙ্গারামপুর থেকে ছেড়ে আসা মাগুরামুখী নয়ন পরিবহণের একটি যাত্রীবাহী বাস নড়াইল-মাগুরা সড়কের পাঁজাখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস।

মাগুরা সদর থানার ওসি মনজুরুল আলম জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সম্পর্কিত খবর