শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বিয়েতে যেসব প্রথা ভাঙলেন ক্যাটরিনা

আলোচিত বলিউড জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বহুল আলোচিত ও চর্চিত বিয়ে শেষ হলেও হয়ে গেছে তার রেশ। বলি পাড়া থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে এই রাজকীয় বিয়ে নিয়ে চলছে তুমুল চর্চা। তবে শুধু সাজগোজ, পোশাক কিংবা বিয়ের খাবারদাবার নয়, বিয়েতে এক অনন্য নজির গড়েও আলোচনায় এসেছেন ক্যাটরিনা।

নিজের বিয়েতে লিঙ্গবৈষম্য মুছে দিয়ে দারুণ এক সমতার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে পর্যায়ক্রমে তার বিয়ের ছবি পোস্ট করেছেন। সোমবার তার পোস্ট করা ছবিতে দেখা গেছে, বোনদের সঙ্গে বিয়ের আসরে আসছেন ক্যাট। দীর্ঘদিন চলে আসা প্রথা অনুযায়ী, কনের মাথার উপরে ফুলের চাদর ধরেন তার ভাইয়েরা। ক্যাটরিনা সেই প্রথা ভেঙে বিয়ের আসরে এসেছেন তার বোনদের হাত ধরে।

৯ ডিসেম্বর সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে সেজে ক্যাটরিনা পা রেখেছিলেন বিয়ের মণ্ডপে। ক্যাটকে ঘিরে ছিলেন তার ছয় বোন। ক্যাটরিনার সব বোনের পরনে ছিল হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা। তাদের হাতে ধরা ছিল ফুলের চাঁদোয়া।

ছবি ক্যাপশনে ক্যাটরিনা নিজেও লিখেছেন, বোনেরাই তার শক্তি।

তবে ক্যাটরিনা অবশ্য আরও এক জায়গায় প্রচলিত ধারায় বাইরে পা রেখেছেন। মেয়েরা সাধারণত তাদের চেয়ে বয়সে বড়, প্রতিষ্ঠিত কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেন। কিন্তু ক্যাটরিনা তার চেয়ে বয়সে ৫ বছরের ছোট, তুলনায় কম জনপ্রিয় ভিকিকে তিনি হাসিমুখে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

সম্পর্কিত খবর