শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

রেকর্ড উচ্চতায় চীনের আকরিক লোহা আমদানি

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চীনের আকরিক লোহা আমদানি। নভেম্বরে ধাতুটির আমদানি আগের মাসের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বাড়ে, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। যদিও ইস্পাতের বাজারে মন্দার কারণে কাঁচামাল হিসেবে ধাতুটির চাহিদা কমেছে। দেশটির শুল্ক বিভাগ সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, বিশ্বের সর্ববৃহৎ আকরিক লোহা ব্যবহারকারী দেশ চীন। গত মাসে দেশটি আন্তর্জাতিক বাজার থেকে ১০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টন আকরিক লোহা কেনে। অক্টোবরে কিনেছিল ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৬ দশমিক ৯ শতাশ।

চীনের বাজারে চলতি বছর ধাতব পণ্যসহ সব ধরনের পণ্যের দাম লাগামহীন হয়ে ওঠে। বাজার নিয়ন্ত্রণে বহুমুখী উদ্যোগ নেয় বেইজিং। এরই অংশ হিসেবে আকরিক লোহা আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে গত মাসের আমদানি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এ সময় সবচেয়ে বেশি আকরিক লোহা এসেছে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে।

চলতি বছরের ১১ মাসে চীন সব মিলিয়ে ১০৪ কোটি টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৩ দশমিক ২ শতাংশ।

সম্পর্কিত খবর