শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

‘আমি ডা. মুরাদ, নারী লোভী বিকৃত, অসভ্য মানুষ’

সম্প্রতি সামাজিক মাধ্যমে যৌন হয়রানিমূলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুশপুতুলে জুতার মালা দেওয়া হয়েছে। ওই পুতুলে লেখা হয়, ‘আমি ডা. মুরাদ, আমি তথ্য প্রতিমন্ত্রী নারী লোভী বিকৃত, অসভ্য মানুষ।’

গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কুশপুতুল রাখা হয়। এটি স্থাপন করেন ছাত্রদল নেত্রী মানসুরা আলম ও কানেতা ইয়া লাম লাম।

এ বিষয়ে মানসুরা বলেন, ‘আমরা জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটার প্রতিবাদ জানাচ্ছি না, প্রতিমন্ত্রী ঢাবির নারী নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনিতে নারীরা রাজনীতিতে এসে বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হন। এ ধরনের নারী অবমাননাকর বক্তব্যের জন্য দেশে আইন আছে। তাকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে।’

প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জেসমিন শান্তা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসনে বসা কোনো ব্যক্তির মুখের ভাষার এই শ্রী শুনে মনে হচ্ছে আমরা দেউলিয়া হওয়ার দারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এসব নিয়ে কথা বলার রুচি আসলেই নেই।’

এ ছাড়া ঢাবির শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি আন্দোলনে নামার কথাও বলছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আজ মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তার বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

সম্পর্কিত খবর