শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এক রাতের জন্য কত টাকা নেন?

তন্ময় ঘোষ নামের এক ট্যুইটার ব্যবহারকারী স্বস্তিকাকে প্রশ্ন করে বসেন, ‘এক রাতের জন্য কত টাকা নেন?’ উত্তর দিতে সময় নেননি প্রতিভাবান এই অভিনেত্রী। ওই ট্যুইটটি সামনে রেখে উত্তরে স্বস্তিকা লেখেন, ‘স্যার, আপনার সেই সামর্থ্য নেই। আপনি কল্পনা করতে পারেন কেবল বিনামূল্যে। তাই সেই চেষ্টাই করুন।’

যোগ্য জবাব স্বস্তিকার। তিনি মানেই বিতর্ক। কিন্তু তাঁর অনুরাগীরা বলেন, টলিউডে এমন সাহসী, স্পষ্টবক্তা আর কে আছেন?

সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়ম করেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের উদ্দেশে ধেয়ে আসে কুরুচিকর আক্রমণ।

আর প্রতিবারই স্বস্তিকা এমন উত্তর দেন, যা তারিফ কুড়োয় বেশিরভাগ মানুষের।

স্বস্তিকার এই ট্যুইটের নিচে বহু মানুষ যেমন অভিনেত্রীর উত্তরের প্রশংসা করেছেন, তেমনি অনেকেই তন্ময় ঘোষ নামে ওই ব্যক্তিকে আক্রমণ করেছেন। কেউ বলেছেন, ‘আপনার চিকিৎসার প্রয়োজন আছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হবেন।’ অন্য একজন লিখেছেন, ‘স্বস্তিকা আপনাকে ভালোবাসি। আপনার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করে।’

কিছুদিন আগেই ফেসবুকে নিজের দুটি ছবি শেয়ার করেছিলেন স্বস্তিকা। কালো-সাদা চুলের মিলমিশ, মেকআপহীন সেই ছবি দিয়ে স্বস্তিকা লেখেন, ‘Grey Matters. And yes call me old, old is sexy and I know it’. অভিনেত্রীর অনেক ভক্তই সেই ছবির প্রশংসা করলেও রাম বণিক নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’

সম্পর্কিত খবর