শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ইরাকে আইএসের হামলায় নিহত ৫

ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় কুর্দি বাহিনীর (পেশমার্গা) চার সদস্য ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) কারা সালেম গ্রামে এ হামলার ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

কুর্দি বাহিনীর পক্ষ থেকে এব বিবৃতিতে হতাহতের ঘটনা নিশ্চিত করা হলেও কতজন মারা গেছে তা স্পষ্ট করা হয়নি।

গত ২৮ নভেম্বর ইরাকের উত্তরাঞ্চলের রাস্তার পাশে বোমা হামলায় কুর্দি বাহিনীর (পেশমার্গা) আরও পাঁচ সদস্য নিহত হন। আইএসের সঙ্গে সম্পৃক্তরা এ অঞ্চলে দায়েশ নামে পরিচিত। তারাই এ হামলা চালায় বলে পরে জানানো হয়।

কুর্দি পেশমার্গাসহ ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায় গোষ্ঠীটি। ২০১৭ সালে যুদ্ধক্ষেত্রে দায়েশ পরাজিত হওয়ার পর থেকে এ হামলার সংখ্যা বেড়ে যায়। ইরাকের কেন্দ্রীয় ও আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধের জেরে দেশটির বিভিন্ন এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে দায়েশ স্লিপার সেলের মাধ্যমে সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

দায়েশকে পরাজিত করা হয়েছে এমন ঘোষণা দিয়ে এরই মধ্যে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে তাদের মিশন শেষ করার ঘোষণা দিয়েছে। চলতি বছরের এ মাসের শেষ দিকে ইরাক থেকে সেনা প্রত্যাহার করার কথা মার্কিন নেতৃত্বাধীন জোটের।

বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে, যারে আইএস জঙ্গি গোষ্ঠীকে মোকাবিলায় দেশটির নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছে।

 

সম্পর্কিত খবর