শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

আমাদের বিয়েটা দৃষ্টিভঙ্গি বদলানোর উদাহরণ

শিশুকালে এক বৈদ্যুতিক দুর্ঘটনায় ফাল্গুনী সাহার দুই হাতই বিচ্ছিন্ন হয়ে যায়। সব জেনে প্রেমে পড়েন পটুয়াখালী জেলার গলাচিপা সদরের বাসিন্দা সুব্রত মিত্র। ছোটবেলা থেকেই পরিচয়। তাদের প্রেম চলছে ৫ বছর। যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। সবশেষ বরযাত্রী এসে জাঁকজমকপূর্ণ আয়োজনে বসেন বিয়ের পিঁড়িতে। সাত পাকে বাঁধা পড়েন প্রেয়সী ফাল্গুনী সাহার সঙ্গে। দুই পরিবারের সম্মতিতেই বুধবার রাতে বরিশাল নগরীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী শংকর মঠ মন্দির প্রাঙ্গণে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। স্থানীয় মানুষও জড়ো হয় এ বিয়ের অনুষ্ঠান দেখতে। বর সুব্রত মিত্রর মহানুভবতা ও দৃষ্টিভঙ্গি কতটা উচ্চমানের তা নিয়েও হতবাক অনেকে।

সুব্রত মিত্র পটুয়াখালীতে বেসরকারি সংস্থা কোডেক-এর ফিল্ড অফিসার। ফাল্গুনীও পিছিয়ে নেই। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন পার করে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছেন। তিনি বরিশাল ব্র্যাক অফিসে সহকারী এইচআর পদে কাজ করছেন। দুজনের বাড়ি গলাচিপায়। ফাল্গুনী নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালের সামনে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

ফাল্গুনী সাহা বলেন, ২০০২ সালে গলাচিপায় পাশের বাড়ির ছাদে বৈদ্যুতিক তারে দুর্ঘটনার কারণে দুই হাতই বিচ্ছিন্ন হয়ে যায়। আমি নিজেকে কখনো দুর্বল মনে করিনি। দুই হাতের যতটুকু অংশ ছিল, ততটুকু অংশ দিয়েই আমি আমার পড়াশোনা শেষ করেছি। এখন চাকরি করছি। ২০১১ সালে মাধ্যমিক পাশ করেছি গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে ও ২০১৩ সালে উত্তরা ট্রাস্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জিওলোজি ও এনভায়রনমেন্ট সাবজেক্টে ২০১৮ সালে অনার্স ও মাস্টার্স শেষ করেছি।

শ্রী শ্রী শংকর মঠের সাধারণ সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাই বলেন, এই বিয়ে আমার কাছে একটি ঐতিহাসিক ঘটনা। একটা মেয়ের দুটি হাত নেই, তাকে একটি ছেলে বিয়ে করেছে। এমন মহানুভবতা দেখার সুযোগ হয়েছে আমাদের। আমরা শ্রী শ্রী শংকর মঠ কমিটির সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতাও করেছি বিয়েতে। আমার জীবদ্দশায় দেখিনি একজন দুই হাত হারা প্রতিবন্ধী মেয়েকে এমন স্বাচ্ছন্দ্যে কেউ গ্রহণ করেছে। আমরা সুব্রত মিত্রর হৃদয় কতখানি বড় সেটা বুঝতে পেরেছি। সত্যিই আমরা অভিভূত।

 

 

সম্পর্কিত খবর