শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

সূচকের উত্থানে তিন কোম্পানির অবদান ৪৬ শতাংশ

টানা পতন কাটিয়ে গতকাল উত্থানের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। একদিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ২ দশমিক ১৪ দশমিক শতাংশ। সূচকের এ উত্থানে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের অবদান ছিল ৪৬ শতাংশ। তবে ডিএসইতে সূচক বাড়লেও দৈনিক লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসার কারণে বিনিয়োগকারীরা পুঁজিবাজার নিয়ে আশাবাদী হতে শুরু করেছেন। এতে টানা পতন কাটিয়ে গতকাল ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল পুঁজিবাজার, যা বজায় ছিল শেষ পর্যন্ত। দিনশেষে গতকাল ডিএসইএক্স প্রায় ১৪৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা এর আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ৭০৩ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪০৬ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ৭৪ পয়েন্ট বেড়ে গতকাল ২ হাজার ৫৯০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৫১৬ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১০২ কোটি টাকা। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল ৩৫টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ৩০ দশমিক ৭৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৩৫ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১২ দশমিক ৭০ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। চতুর্থ অবস্থানে থাকা জীবন বীমা খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ১১ শতাংশ।

সিএসইতে গতকাল সিএসসিএক্স সূচক দিনের ব্যবধানে ২৩৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৭৯০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত ছিল ২৫টির বাজারদর। গতকাল সিএসইতে মোট ৫৪ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে।

সম্পর্কিত খবর