শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

সিলেটে পেঁয়াজ কিনতে ধাক্কাধাক্কি, গুলিবিদ্ধ ২

 

সিলেটে টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির সময় পুলিশের ‘মিস ফায়ারে’ নারী-পথচারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামনে সোমবার বেলা সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার বাসিন্দা আলেয়া বেগম। তিনি বর্তমানে নগরীর আপন টাওয়ারে বসবাস করছেন। আর অপরজন হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা চন্দ্রকান্ত সিংহ। তিনি নগরীর ভাতালিয়া এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা সময়ের আলোকে জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ক্রেতাদের অডিটোরিয়ামের ফটক দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছিল। এর মধ্যে পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়।

প্রসঙ্গত, গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত একটি অভিযানে এক ট্রাক পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পেঁয়াজ জব্দসহ দুইজনকে আটক করা হয়। ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। পরে ওই পেঁয়াজগুলো প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরবর্তীতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত হয়।

সম্পর্কিত খবর