শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

এবার বন্ধ হয়ে যাচ্ছে সাভারের ট্যানারি

এবার সাভারের চামড়া শিল্প নগরী বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পরিবেশ দূষণের দায়ে এই শিল্প নগরী বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে। সংসদীয় কমিটি মনে করছে, এই শিল্প নগরী বন্ধ হয়ে যাচ্ছে।

সোমবার (২৯ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আবারও আলোচনা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

সংসদীয় কমিটি বলছে, পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এই শিল্প নগরী চালাতে হবে। যতদিন তা না হয়, এটা বন্ধ থাকবে। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সংসদীয় কমিটির সঙ্গে একমত পোষণ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, সাভারে ট্যানারি যেটা আছে, আমরা তো তাদের চিঠি দিয়েছিলাম। সরকারের পক্ষ থেকে একটি টাস্কফোর্সও গঠন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব এসেছিলেন। উনার বক্তব্য শুনলাম। আমরা টাস্কফোর্সকে স্বাগত জানাই। টাস্কফোর্স তাদের কাজ করবে। তবে তারা নতুনভাবে আবার আবেদন করবে তাদের ছাড়পত্রের জন্য।

তিনি বলেন, আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো তারা পূরণ করবে। আমরা তাদের সহযোগিতা করবো, কীভাবে করলে এটা কমপ্লায়েন্ট হতে পারে। সেটা করার পর, তারা নিয়ম অনুযায়ী যদি ছাড়পত্র পায় তারা শিল্পনগরী চালু করতে পারবে। তার আগে এখনই এটা বন্ধ করতে হবে। এটা চলতে পারবে না।

বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় গত ২৩ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সাভারের চামড়া শিল্প নগরী আপাতত বন্ধ রাখার সুপারিশ করে।

কমিটির সুপারিশের পর পরিবেশ অধিদফতর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কাছে চিঠি দেয়। চামড়া শিল্প নগরী কেন বন্ধ করা হবে না, তা বিসিকের কাছে জানতে চায় সংসদীয় কমিটি।

এক প্রশ্নের জবাবে সাবের হোসেন বলেন, কোন ইনডিভিজুয়াল ইউনিট যদি ইটিপি করে, সেটার বিষয় আলাদা করে বিবেচনা করা হবে। আজকে ফাইনাল ডিসিশন হয়েছে, এটা বন্ধ হয়ে যাবে। এটা মিনিস্ট্রিরও সিদ্ধান্ত। আমরা জানিয়ে দিয়েছি। এটার চিঠি ইস্যু হয়ে যাবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জের ৬টা ডাইং কারাখানা, তাদের ছাড়পত্র নেই। আমরা বন্ধ করে দিয়েছি। এখানেও বন্ধ করে দেবো। আগে শোকজ করা হয়েছিল। জবাব এসেছে। আপাতত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। মিনিস্ট্রি এখন শিল্প মন্ত্রণালয় এবং বিসিককে চিঠি পাঠাবে।

সাবের হোসেন আরও বলেন, ২০১১ সাল থেকে এটা আছে। ১০ বছর ধরে তারা কোনও ছাড়পত্রের জন্য আবেদন করেনি। এটা হতে পারে না। আবেদন করবেন না, ছাড়পত্র নেই, আবার চালাবেন। এটা হতে পারে না। এখানে জিরো টলারেন্স।

সাবের হোসেন বলেন, আমরা আজকেও বলেছি, আপনি যদি বর্জ্য খোলা জায়গায় রেখে দেন এটা অক্সিডাইস, ক্যানসারাস। আমার এলাকায় বালু নদীর পানি পচে গেছে। কয়লার মতো কালো। চর্মরোগ হয়।

সাভারের চামড়া শিল্প নগরীতে দৈনিক ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপাদন হয়। যেখানে বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা রয়েছে ২৫ হাজার ঘনমিটার। অর্থাৎ দৈনিক ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিবেশে মিশছে। গত তিন বছরে এক কোটি ৬৪ লাখ ঘনমিটার বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থেকে গেছে। এর বাইরে ক্রোমিয়াম শোধনের ব্যবস্থাও নেই সেখানে। এসব যুক্তিতে আগস্ট মাসে সাভারের ট্যানারি বন্ধ করার সুপারিশ করে সংসদীয় কমিটি।

গত সেপ্টেম্বর মাসে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ তৈরি ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত আন্তমন্ত্রণালয় টাস্কফোর্স এক বৈঠক করে বলেছে, তারা এই শিল্পের জন্য আলাদা কর্তৃপক্ষ চায়। চামড়া শিল্প নগরী বন্ধ না করে পরিবেশ সম্মত ও দূষণমুক্ত করার পক্ষে টাস্কফোর্স। ট্যানারিগুলো হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) এবং অন্যান্য সব কাজ শেষ হয়নি। এ অবস্থায় কয়েকটি ট্যানারিকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হলেও এখন পরিবেশ ছাড়পত্র নবায়নে সময় নেওয়া হচ্ছে।

আর পরিবেশগত ছাড়পত্র নবায়ন বিলম্বিত হওয়ায় রফতানিকারক হিসেবে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ইআরসি, আমদানিকারক হিসেবে ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আইআরসি এবং শুল্কমুক্তভাবে পণ্য আমদানির বন্ড সুবিধার ছাড়পত্র পেতে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে ট্যানারি মালিকদের ভাষ্য।

 

সম্পর্কিত খবর