শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

২ কোটি ১০ লাখ ডলারের বৈদেশিক ঋণ পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি ২ কোটি ১০ লাখ ডলারের দুটি বৈদেশিক ঋণ পেয়েছে। এর মধ্যে ফাইন্যান্সিং ফর হেলদিয়ার লাইভস ডিএসি ৫০ লাখ ডলার ও রেসপন্স অ্যাবিলিটি ইনভেস্টমেন্ট এজি পরিচালিত পাঁচটি ফান্ড থেকে ১ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেয়া হয়েছে। লংকাবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে গ্রহণ করা এ বৈদেশিক ঋণের অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং সামাজিকভাবে ইতিবাচক প্রভাব ফেলে এ রকম প্রকল্পের অর্থায়নে ব্যবহূত হবে। ফাইন্যান্সিং ফর হেলদিয়ার লাইভস ডিএসি আয়ারল্যান্ডে প্রতিষ্ঠিত একটি স্পেশাল পারপাস ভেহিকল, যেটি ঋণ প্রদানের জন্য সোস্যাল বন্ড ইস্যু করে। অন্যদিকে রেসপন্স অ্যাবিলিটি ইনভেস্টমেন্ট এজি সুইজারল্যান্ডভিত্তিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ম্যানেজার।

এর আগে এ বছরের মে মাসে লংকাবাংলা ফাইন্যান্স ব্লুঅরচার্ড মাইক্রোফাইন্যান্স ফান্ড থেকে ১ কোটি ৫০ লাখ ডলারের বৈদেশিক ঋণ পেয়েছিল। এছাড়া প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর থেকে ২ কোটি ডলারের অর্থায়ন গ্রহণ করেছিল।

সম্পর্কিত খবর