শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রোববার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের করিমপুর নেছারিয়া মাদরাসা কেন্দ্রে তিনি ভোট দেন।

তৃতীয় ধাপে লালমনিরহাটের সদর ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে ভোট চলছে। ইউপি নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়িতে আসেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। দুপুর ২টার দিকে তিনি কেন্দ্রে পৌঁছান। পরে রীতি মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

মন্ত্রীর নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ।

মোটরসাইকেল প্রতীকে নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা বেগম। সাজেদা বেগম কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদের স্ত্রী। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্ত্রীর নিজ পরিবারে নৌকার বিদ্রোহী প্রার্থী থাকায় জেলাবাসীর নজর এখন তুষভান্ডার ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তবে নির্বাচনকালীন নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করলেও আচরণবিধি মেনে বাড়িতেই অবস্থান করছেন সমাজকল্যাণমন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে নিজ কেন্দ্রে ভোট দিলাম। জয় নৌকার হবে।

সম্পর্কিত খবর